মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে রমজানে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।
১২ মার্চ মঙ্গলবার দুপুরে তাহিরপুর সদর বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি,নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়, এসময় তিন দোকানে অনিয়ম পাওয়ায় দোকান মালিকদের জরিমানা করা হয়েছে।
তাহিরপুর উপজেলার বাজারের মেসার্স সীতেশ রঞ্জন রায় প্রতিষ্ঠানের শীতেস রঞ্জন রায়কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা, তাম্বির স্টোর দ্রব্যমূল্যের লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা ও এক মোরগ ব্যবসায়ীকে ১ হাজার টাকা, মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বাকি দোকান মালিকদের সতর্ক করা হয়। বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন তাহিরপুর থানার এসআই আরফিন।
তাহিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন,রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, কোনো ভেজাল মিশ্রিত না করে। মূল্যসামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখে। ভোক্তারা দামে কোনোভাবেই যাতে প্রতারিত না হয় তার জন্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে তা মেনে চলতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।















