০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

  • আপডেট: ০২:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • 180

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

১০ মার্চ রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করে জানান, জুয়া খেলায় আসক্ত ছিলেন নিয়ন। এতে অনেক টাকা ঋণ হওয়ায় বিভিন্ন সময় মায়ের কাছে অর্থ দাবি করতেন তিনি। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভোরে নিজ বাড়িতে মা রশিদা খানমকে (৬৫) ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান। পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে গাজীপুর থেকে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর নিয়ন মাকে হত্যার দায় স্বীকার করেন।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট: ০২:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪