০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় মিনিবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন

  • আপডেট: ০২:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 163

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লাল ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির এই গাড়ির সংঘর্ষে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে খাদে ধানচাষের জমিতে গিয়ে পড়ে। এতে দুইটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। হাইওয়ে পুলিশ জানায়- ভয়াবহ এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও এক নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ ৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাসড়কের উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

চকরিয়ায় মিনিবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন

আপডেট: ০২:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪