০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত, তারেক রহমানের শোক প্রকাশ

  • আপডেট: ০৩:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 15

চট্টগ্রাম ব্যুরো : সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত জানাজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি মিরসরাইয়ের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানান । এর আগে বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মরদেহ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আনা হলে সেখানে শোকের আবহ তৈরি হয়। জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য মানুষ তাঁকে দীর্ঘদিন স্মরণ করবে। এছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। তাঁরা মহান মুক্তিযুদ্ধে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ভূমিকা ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। পরিবারের পক্ষে তাঁর বড় ছেলে সাবেদুর রহমান উপস্থিত সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘বাবা দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। তাঁকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বুধবার (১৩ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

সর্বাধিক পঠিত

পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা, শ্বশুর গ্রেফতার

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত, তারেক রহমানের শোক প্রকাশ

আপডেট: ০৩:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬