০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইটভাটা মালিকের অর্থদণ্ড

  • আপডেট: ০১:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • 199

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে-কৈ কাশদহ মৌজায় অবস্থিত এসআর ব্রিকস নামীয় ইটভাটা মালিকের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জানা যায়, ৩১ জানুয়ারী বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড ও উক্ত পরিমাণ টাকা আদায় করেন।

এছাড়া, অতিরিক্তি জমি ব্যবহার না করাসহ পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। এ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোর মধ্যে ৪ টিতে অভিযান পরিচালনা করে জরিমানা ও সতর্ক করে দেয়া হল। এরআগে উপজেলার সর্বানন্দ ও ছাপড়হাটী ইউনিয়নের আরো ৩টি ইটভাটা সংশ্লিষ্ট বিধি উপেক্ষা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ -এর বিশেষ ক্ষমতাবলে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট আইন অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে রাষ্ট্রীয় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইটভাটা মালিকের অর্থদণ্ড

আপডেট: ০১:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪