সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্বামী-স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি মঙ্গলবার ভোরে তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লার তিনতলা ভবনের দোতলার ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গত ২৮ জানুয়ারি রোববার রাত থেকে গতকাল ২৯ জানুয়ারি সোমবার দিনের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা ফ্ল্যাটের সদর দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। নিহতরা হলেন তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষি (১৫)।


























