০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্ত মানুষের জন্য ছাত্রলীগ সভাপতি সাদ্দামের কম্বল প্রদান

  • আপডেট: ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • 169

আহসান হাবিব, পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে কম্বল। রবিবার দুপুরে উপজেলার শালাডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড়’ ব্যানারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ইউনিয়নের পাঁচশ জনকে দেয়া হয় এ উপহার। উষ্ণ উপহার হিসেবে কম্বল পেয়ে অনেকের চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। অনেকে আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাদ্দাম হোসেনের জন্য দোয়া ও আর্শীবাদ করেন। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বিতরণ অনুষ্ঠানে শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মাজেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন্ত রায়, সাধারণ সম্পাদক তারেক খায়রুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রঞ্জুসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এখানে কেউ আপনারা অসহায় দুস্থ নন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পর্যায়ক্রমে উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। অপনাদের জন্য তিনি এসব উষ্ণ ভালোবাসার উপহার পাঠিয়েছেন। যাতে শীতের দিনে আপনাদের কোন কষ্ট না হয়। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাদ্দাম হোসেনের জন্য দোয়া করবেন। তারা যেন আপনাদের সেবায় কাজ করে যেতে পারেন।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

শীতার্ত মানুষের জন্য ছাত্রলীগ সভাপতি সাদ্দামের কম্বল প্রদান

আপডেট: ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪