০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট: ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • 188

আহসান হাবিব. পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক সেতুর নিচ থেকে আঞ্জুয়ারা বেগম (৫৯) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের পাবনাল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, মৃত আঞ্জুয়ারা ঠাকুরগাঁও সদরের গড়েয়া নাপাঘাট গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আঞ্জুয়ারা মানসিক ভারসাম্যহীন রোগী ও ভবঘুরে ছিলেন। সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে সেতুর নিচে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নেয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ের দেবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

আপডেট: ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪