সূর্যোদয় প্রতিবেদক: নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম বই বিতরণ উৎসবে নতুন বই পেয়ে আনন্দিত ফটিকছড়ির নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীরা।
২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। সে অনুযায়ী গতকাল ১ জানুয়ারী সোমবারও বছরের প্রথম দিনে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শিক্ষানুরাগী সৈয়দ মোহাম্মদ বাকের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শাহজাহান, অভিভাবক সদস্য শরিফুল্লাহ ছিদ্দিকি, লিটন বড়ুয়া,রিমুসহ সম্মানিত ব্যক্তিবর্গ।
























