০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সৌদি আরবে বিজয় দিবস উদ্‌যাপিত

লিটন কান্তি তালুকদার, সৌদি আরব থেকে : সৌদি আরবে উদ্‌যাপিত হলো মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর শনিবার রাজধানী রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দিবসটি উদ্যাপিত হয়। সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর রাষ্ট্রদূত দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনও।

বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থাপনা করেন দূতাবাসের প্রধান কাউন্সেলর মোঃ বেলাল হোসেন। আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যবর্গ, মুক্তিযোদ্ধা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবে বসবাসরত নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে জানা ও জানাতে হবে। রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালিদের বীরত্বগাঁথা সম্পর্কে জানাতে হবে।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নেতৃত্ব ও নিহত ত্রিশ লক্ষ শহীদ ও নির্যাতিত দুই লক্ষাধিক মা-বোনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

রাষ্ট্রদূত আরও বলেন, বঙ্গবন্ধু তার সারাজীবন উৎসর্গ করেছিলেন একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের কাছে এক রোল মডেল বলে বিবেচিত।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কামাল উদ্দীন পাটোয়ারী, প্রকৌশলী তানভীর সিকান্দার, ব্যবসায়ী এম আর মাহাবুব ও মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সৌদি আরবে বিজয় দিবস উদ্‌যাপিত

আপডেট: ০৪:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩