০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

থেমে থেমে চলাচল করছে উত্তরবঙ্গগামী যানবাহন

  • আপডেট: ০৬:৩৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • 2030

সূর্যোদয় প্রতিবেদক : ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার যাত্রীদের চাপ বেড়েছে সড়কে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলাচল করছে উত্তরবঙ্গগামী যানবাহন। অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে ৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ২১ এপ্রিল ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এদিকে, যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ করছে পুলিশ। এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, কয়েকদিন ধরে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার ভোরে সেতুর ওপরে গাড়ি বিকল হয়ে গেলে মহাসড়কে চাপ আরও বেড়ে গেছে। এদিকে, ঈদ উপলক্ষে ঘুরমুখো মানুষদের কেউ বাসে, কেউ ট্রাক, পিকাপ, মোটরসাইকেল যে যেভাবে পারছেন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কয়েকগুণ বেশি ভাড়া হলেও সেদিকে ভ্রূক্ষেপ নেই যাত্রীদের।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

থেমে থেমে চলাচল করছে উত্তরবঙ্গগামী যানবাহন

আপডেট: ০৬:৩৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩