১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৩

  • আপডেট: ০৫:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 2

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৩ শিশু। রবিবার (১১ অক্টোবর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৫৮ শিশুর। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট এক হাজার ১৬২ শিশু মারা গেছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৮০। এ সময়ে এক হাজার ১০২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪২১ জন।

সর্বাধিক পঠিত

হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৩

আপডেট: ০৫:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬