১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ অতিথিদের সামনে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান দুঃখজনক: রাষ্ট্রপতি

  • আপডেট: ০৮:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 9

সূর্যোদয় ডেস্ক : || : রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও অশালীন শব্দ ব্যবহার করে চিৎকার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় কেউ ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখবো? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। বুধবার ৫ আগস্ট বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সরকারি ডকুমেন্টারিতে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকার অভিযোগে হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়। বিদেশি অতিথিদের সামনে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আজ এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল। ভুলত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেবো। কোনো কিছুই তো পারফেক্ট না। কিন্তু এভাবে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম এটি আমাকে খুবই ব্যথিত করেছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান- উভয়ই এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংঘটিত হয়েছিল। গণতন্ত্র কোনো হেলাফেলার বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, যতদিন দেশে গণতন্ত্র থাকবে এবং সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে ততদিনই আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে। জুলাইয়ের ঐতিহাসিক বীরত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ জুলাইয়ের যে ইতিহাস- তা গৌরবের ইতিহাস। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে তাদের এরকম নাগরিক নেই। উদ্ধত সঙিনের সামনে দু-হাত তুলে আবু সাঈদের মতো দাঁড়াতে পারবে কোনো জাতি এত সাহসী? আমরা সেই জাতি। তাদের নিয়ে আমরা গর্ববোধ করি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা যারা এখানে এসেছেন, জুলাই যোদ্ধারা মন খারাপ করবেন না। যারা জীবন দিয়ে গেছে ৭১ সালে তারাও কিছু পায়নি। আপনারাও হয়তো পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন।

সর্বাধিক পঠিত

ইপিজেডে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলোচনায় নবগঠিত যুবলীগের যুগ্ম আহবায়ক হাসেম

বিদেশ অতিথিদের সামনে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান দুঃখজনক: রাষ্ট্রপতি

আপডেট: ০৮:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬