চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে তাসফিয়া নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ২১ জুন উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ওই এলাকার ব্যবসায়ী মনজুর হকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের একটি খাঁদের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের খাঁদের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি সবার অজান্তে খাঁদের পানিতে পড়ে যায়।
০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত














