০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা চলছে: ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত

  • আপডেট: ০৩:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 6

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে পাকিস্তান ও বাংলাদেশে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সংশ্লিষ্ট তৎপরতা চলছে, যা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কাউলকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ভারতের নিযুক্ত ইসরায়েলি দূত এই বিস্ফোরক দাবি করেন। একই সঙ্গে আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তীব্র সংশয় প্রকাশ করে চরমপন্থা দমনে ইসলামাবাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান যেভাবে নিজেকে একটি ‘সেতুবন্ধন’ বা মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, সে প্রসঙ্গে আজার স্পষ্ট জানান, ইসরায়েল পাকিস্তানকে বিন্দুমাত্র বিশ্বাস করে না এবং তাদের এই কূটনৈতিক অবস্থানকে অত্যন্ত সতর্কতার সাথে দেখছে। ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, এমন কিছু দেশ আছে যারা মনে করে শান্তির অর্থ হলো এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। তিনি যোগ করেন, শান্তি সম্পর্কে ইসরায়েলের যে মৌলিক ধারণা, তার সাথে এই অঞ্চলের কিছু পক্ষের ধারণার আকাশ-পাতাল তফাত রয়েছে। এ সময় তিনি কেবল পাকিস্তান নয়, আঞ্চলিক বিষয়ে কাতারের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন।সাক্ষাৎকারে রাষ্ট্রদূতের সবচেয়ে বড় ও সংবেদনশীল দাবিটি ছিল হামাসকে কেন্দ্র করে। আজার জানান, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই তারা পাকিস্তান ও বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রমের ওপর কড়া নজর রাখছেন। তবে এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্রের ওপর ভিত্তি করে তৈরি হলেও, এমন অনেক কর্মকাণ্ড রয়েছে যা জনসম্মুখের আড়ালে চলছে বলে ইঙ্গিত দেন তিনি। আমরা বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কর্মকাণ্ড নিবিড়ভাবে অনুসরণ করছি, উল্লেখ করে আজার সতর্কবার্তা দেন, চরমপন্থী সংগঠনগুলো ৭ অক্টোবরের হামলাকে বিশ্বের অন্যান্য প্রান্তেও তাদের অপারেশনের মডেল হিসেবে দেখতে পারে। এই ধরনের তৎপরতা পুরো অঞ্চলের সরকারগুলোর জন্যই বড় উদ্বেগের কারণ হওয়া উচিত। ইতিমধ্যেই ইসরায়েল এই আশঙ্কার কথা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বলেও তিনি প্রকাশ করেন। ইসরায়েলি দূত আরও অভিযোগ করেন, পাকিস্তানের একটি বড় অংশ নিয়মতান্ত্রিকভাবে ইহুদিবিদ্বেষী প্রচারণাকে উৎসাহিত করছে। পাকিস্তানি কর্মকর্তাদের কিছু মন্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই ধরনের বক্তব্য ইসরায়েল এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইসলামাবাদের দৃষ্টিভঙ্গির কোনো ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরানকে কেন্দ্র করে চলমান বৈশ্বিক কূটনৈতিক তৎপরতার পটভূমিতে এই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়।

সর্বাধিক পঠিত

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সূর্যোদয় চেয়ারম্যান বিপ্লবের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা চলছে: ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত

আপডেট: ০৩:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬