সূর্যোদয় ডেস্ক: দৈনিক সূর্যোদয়ের উপদেষ্টা সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ-এর জ্যেষ্ঠ সন্তান পরাগ দেব কানাডার উইন্ডসর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি সফলভাবে সম্পন্ন করে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। উচ্চশিক্ষার এ গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের মাধ্যমে পরাগ দেব পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের গর্বিত করেছেন। তাঁর এই সাফল্যে দৈনিক সূর্যোদয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। উল্লেখ্য, পরাগ দেব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট এলাকার চাঁনপুর গ্রামের কৃতী সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধা, অধ্যবসায় ও শিক্ষার প্রতি একাগ্রতার পরিচয় দিয়ে আসছেন। তাঁর এই আন্তর্জাতিক শিক্ষাগত অর্জন এলাকার তরুণ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
০১:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















