০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক চালকের সর্বস্ব ছিনতাই, আসামী ফটিকছড়ির যুবদলনেতা আজাদ ও কবির

  • আপডেট: ১০:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 108

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকোঁ বাজার এলাকায় মানববন্ধনের নামে রাস্তা অবরোধ করে সশস্ত্র সন্ত্রাসীরা এক ট্রাকচালকের উপর নৃশংস হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। হামলার সময় ট্রাক থেকে নগদ দুই লক্ষ টাকা এবং মোবাইল ফোন লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার এজাহারে উল্লেখ করেন গত ২৪ আগষ্ট রোববার হেঁয়াকো বাজারে মানববন্ধনের নামে সন্ত্রাসী কার্যকলাপের সময় ২০ জন ব্যক্তি এবং অজ্ঞাত আরও কয়েকজন মিলে মূল সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় কুনসু ড্রাইভার (২৮), পিতা: আবুল বশর, সাং: বাংলা পাড়া, ২নং ওয়ার্ড – তার ব্যবহৃত ট্রাক চালিয়ে বাজার এলাকায় প্রবেশের চেষ্টা করলে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার গ্রুপের ভুজপুর থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন আজাদ ও কবিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড, রামদা, কিরিচ, হকিস্টিকসহ তার উপর অতর্কিতে হামলা চালায়। এসময় তারা ট্রাকে ভাঙচুর চালিয়ে কুনসুকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। হামলায় কুনসুর বাম পায়ের হাড় ভেঙে যায় এবং সে রক্তাক্ত জখম হয়। এ সময় সন্ত্রাসীরা তার ব্যবহৃত স্মার্টফোন (ভিভো) যার বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা এবং ট্রাকে থাকা কাঠ ব্যবসায়ীর চালানের দুই লক্ষ টাকা লুট করে নেয় বলে। ভুক্তভোগী ট্রাক চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় আরও একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে চালক কুনসুকে দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছেন মামলা দায়েরের পর থেকে যুবদলনেতা নুরুল আমিন আজাদ ও সন্ত্রাসী কবির ট্রাক ড্রাইভার কনসুকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে হেনস্তার শিকার উপদেষ্টা ডা. জাহেদ

ট্রাক চালকের সর্বস্ব ছিনতাই, আসামী ফটিকছড়ির যুবদলনেতা আজাদ ও কবির

আপডেট: ১০:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫