১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আই হ্যাভ এ প্ল্যান’ এর আলোকে বিএনপির ৫১ দফা ইশতেহার প্রকাশ

  • আপডেট: ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 8

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ৫১ দফায় ৯টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর আলোকে বিএনপি একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে জনগণের সামনে নির্বাচনী অঙ্গীকারগুলো তুলে ধরেন। শুক্রবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে তারেক রহমান এই ইশতেহার প্রকাশ করেন। বিকাল ৩টা ৩২ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এসময় সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। পরে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন। ‘সবার আগে বাংলাদেশ’- স্লোগানে ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরাবিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জুলাই সনদের অনেক বিষয়ই বিএনপির উত্থাপিত ৩১ দফার অন্তর্ভুক্ত। তারই একটা ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ এই প্রস্তাবটি। তারেক রহমান জানান, এই প্রস্তাবটি বহু আগেই বিএনপি উত্থাপন করেছে। তিনি আরও জানান, আসছে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দলটি ক্ষমতায় এলে জুলাই সনদ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করবে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কার প্রয়োজন আছে। সংস্কার কমিশনে বেশ কিছু আলোচনা হয়েছে, সেখানে যে আলোচনা হয়েছে, তার অনেক কিছুই আমরা বহু বছর আগে, প্রায় দুই-আড়াই বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছি। তিনি আরও যোগ করেন, ‘এখানে আমরা প্রথমেই নিয়ে এসেছি ৩১ দফা বা জুলাই সনদের বাস্তবায়ন। আমরা যখন প্রথম ৩১ দফা বা ২০৩০ ভিশন উপস্থাপন করেছিলাম, তখন জুলাই সনদের বিষয়টি ছিল না। যেহেতু এটি আমাদের দেশ ও জাতির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু এটিকে আমরা সামনে নিয়ে এসেছি। আমাদের জাতি গঠন ও গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩১ দফা ও জুলাই সনদের যে বিষয়টি আছে, তা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। জুলাই সনদের যে বিষয়গুলো আছে, তার সঙ্গে আমাদের ৩১ দফার অনেকগুলো বিষয়ের মিল আছে। ইশতেহারের সাংবিধানিক সংস্কারের অংশটি ব্যখ্যা করতে গিয়ে তারেক রহমান জানান, ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ এই প্রস্তাবটি প্রথম বিএনপিই দিয়েছিল। তিনি বলেন, ‘আমাদের ৩১ দফার মাধ্যমে আমরা অনেক আগেই একটি প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যে, প্রস্তাবটি হলো— প্রধানমন্ত্রী যিনি হবেন, তার মেয়াদ ১০ বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনে বিষয়টি অন্যান্য অনেক দল আলোচনা করেছে। তবে এই প্রস্তাবটি সবার আগে উপস্থাপন করেছিল বিএনপিই।’

সর্বাধিক পঠিত

আই হ্যাভ এ প্ল্যান’ এর আলোকে বিএনপির ৫১ দফা ইশতেহার প্রকাশ

আপডেট: ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬