০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হেঁয়াকোতে বন বিভাগের জমি দখল করে বিক্রি করছে প্রবাসী মানিক

  • আপডেট: ১০:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 163

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকায় বন বিভাগের সরকারি জমি দখল করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল ( অব:) আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্য ওমান প্রবাসী মানিকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ছুটিতে দেশে এসে হেঁয়াকোর বিভিন্ন এলাকায় বন বিভাগের জমি দখল করে সেখানে অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ করে তা ভাড়া ও বিক্রির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় মানিক ও তার সহযোগীরা। সুত্র জানায় বিগত আওয়ামী লীগের আমলে মানিক নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবী করে স্থানীয় আওয়ামী লীগের সভাপতির সাথে যোগসাজশ করে হেয়াকোর আমবাগান এলাকায় বন বিভাগের বিশাল সরকারী জমি দখল করে। অভিযোগ রয়েছে, বন বিভাগের এই জমি দখল করে গড়ে তোলা হয়েছে বসতঘর এমনকি কিছু জায়গা লিজ দেওয়ার নামে স্থানীয় লোকজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করা হয়। এ বিষয়ে হেয়াকো এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের সরকার আমলে ওমান প্রবাসী মানিকের প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পায়নি। দখলের বিরুদ্ধে কথা বললেই হুমকি দেওয়া হতো। এদিকে বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত হলেও রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি সরকারি জমি দখলের প্রমাণ পাওয়া যায়, তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে মানিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করে সরকারি জমি রক্ষা করা হোক এবং যারা এই দখলদারিত্বে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

সর্বাধিক পঠিত

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

হেঁয়াকোতে বন বিভাগের জমি দখল করে বিক্রি করছে প্রবাসী মানিক

আপডেট: ১০:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫