০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূজপুর থানা যুবদলনেতা জাহাঙ্গীরকে বাহারের ছোট ভাই শওকতুল্লাহর হুমকি

  • আপডেট: ০৬:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 158

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শওকতুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে।শওকতুল্লাহ চৌধুরী ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহারের ছোট ভাই এবং জামায়াতে ইসলামীর সাবেক সদস্য হিসেবে পরিচিত। যুবদলনেতা মো. জাহাঙ্গীর অভিযোগ করেন, আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৪টা ৩৬ মিনিটে শওকতুল্লাহ চৌধুরীর মোবাইল ফোন নাম্বার থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল আসে। ফোনে তিনি শওকতুল্লাহ চৌধুরীর কণ্ঠস্বর শনাক্ত করেন। কথোপকথনের একপর্যায়ে গতকাল ২৫ আগষ্ট স্থানীয় বিএনপির একটি অংশের সংবাদ সম্মেলনে তার উপস্থিত থাকার কারণ জানতে চেয়ে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়। হুমকির পর থেকেই জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ভূজপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর। তিনি প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিকে, শওকতুল্লাহ চৌধুরীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি উঠেছে। যুবদলের পক্ষ থেকে এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানা গেছে।

সর্বাধিক পঠিত

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

ভূজপুর থানা যুবদলনেতা জাহাঙ্গীরকে বাহারের ছোট ভাই শওকতুল্লাহর হুমকি

আপডেট: ০৬:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫