০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে এনসিপির এক সংগঠকের ওপর হামলা ও মারধর

  • আপডেট: ০১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 76

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জুলাই পদযাত্রার প্রচারণা চালানোর সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংগঠকের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানার দক্ষিণ পাশে ফরহাদ-নোমান ভবনের সামনে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেন। হামলায় আহত এনসিপির সংগঠক তানভির শিকদারের (২৩) একটি ছবিও যুক্ত করেছেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক বলেন, বাঁশখালী উপজেলায় জুলাই পদযাত্রার প্রচারণা চালানো হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বিএনপির নেতাকর্মীরা বাঁশখালী পৌরসভা এলাকায় গিয়ে ব্যানার কেড়ে নেন। প্রতিবাদ করলে সংগঠক তানভীর কাদের সিকদারকে মারধর করেন। আহত তানভির কাদের সিকদার বলেন, জুলাই পদযাত্রার প্রচারণা চালানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীর অনুসারীরা এসে ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেন। তারা আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথা ফেটে গেছে। তবে হামলার বিষয় অস্বীকার করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী। তিনি বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমার কোনো নেতাকর্মী হামলা কিংবা মারধরের ঘটনার সঙ্গে জড়িত নন। জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ায় রাজনৈতিক রোষানলে আসলাম চৌধুরী

বাঁশখালীতে এনসিপির এক সংগঠকের ওপর হামলা ও মারধর

আপডেট: ০১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫