লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মুরগির খামারের ভেতরে ভয়াবহ অনিয়মের মাধ্যমে ভেজাল গ্যাস বাজারজাতের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হয়েছে। কমপ্রেসারের মাধ্যমে পানি ও পেট্রোল মিশিয়ে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারে পুনরায় গ্যাস ভরে তা বাজারে সরবরাহ করা হচ্ছিল—এমন অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মো. ইলিয়াছকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগাড়ার ওই খামার থেকে বিপুল পরিমাণ পুরাতন সিলিন্ডার, পানি, পেট্রোল, এবং গ্যাস ভরার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। সিলিন্ডারগুলোর প্রায় সবগুলোই মেয়াদোত্তীর্ণ ছিল এবং সেগুলোর নিরাপত্তা মান নিশ্চিত না করেই পুনরায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে এ ধরনের অনিয়ম চলছিল। তবে অভিযুক্ত মো. ইলিয়াছ তার রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে ধরা-ছোঁয়ার বাইরে ছিল। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের সঙ্গে পানি ও পেট্রোল মিশিয়ে তা ব্যবহারকারীদের জীবনের জন্য সরাসরি হুমকি তৈরি করে। সিলিন্ডার বিস্ফোরণসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। পুলিশ জানিয়েছে, ইলিয়াছের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:















