০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের গ্রেফতার দাবিতে সীতাকুণ্ডে বিক্ষোভ

  • আপডেট: ১১:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 85

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে রাতের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল ১ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী বলেন, বিগত দীর্ঘ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকার কারণে প্রশাসনের অনেকেই এখনো আওয়ামী লীগের দোসরদের হয়ে কাজ করছে। শুধুমাত্র তাদের স্থান পরিবর্তন হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিনা ভোটে অবৈধভাবে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নেতৃত্বে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছে। এরা যেকোনো সময় এলাকায় আবারো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। এসব চেয়ারম্যান ও মেম্বারদের অনেকের নামে থানায় মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বিএনপির নেতারা আমাকে সহযোগিতা করলে এবং তাদের নামের তালিকা দিলে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে।

সর্বাধিক পঠিত

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ায় রাজনৈতিক রোষানলে আসলাম চৌধুরী

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের গ্রেফতার দাবিতে সীতাকুণ্ডে বিক্ষোভ

আপডেট: ১১:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫