মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : সৌদি প্রবাসীরা এখন থেকে বিদেশে থেকেও তাদের ভিসার মেয়াদ বাড়াতে এবং নির্ভরশীল সদস্যদের (গৃহকর্মী) বসবাসের অনুমতি নবায়ন করতে পারবেন। সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে, প্রবাসীদের জন্য নির্ভরশীল সদস্য ও গৃহকর্মীদের বসবাসের অনুমতি নবায়নের এই সুবিধা চালু করা হয়েছে। এছাড়াও সৌদি আরবের বাইরে থেকেও প্রবাসীরা তাদের সুবিধামতো একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর আরও জানিয়েছে, নির্ধারিত ফি পরিশোধের পর এই সেবাগুলো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম “আবশার” এবং “মুকিম” পোর্টালের মাধ্যমে পরিষেবাগুলো গ্রহণ করা যাবে। উল্লেখ্য, সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী কর্মী বসবাস করেন। সৌদি আরব সম্প্রতি শ্রমবাজারকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে শ্রম সংস্কার চালু করেছে। সৌদি সরকার সম্প্রতি শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসব কর্মসূচি নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অনির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা শ্রমিকের পক্ষ থেকে ৩০ দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী নিয়োগদাতাদের বাধ্য করা হয়েছে যেন তারা শ্রমিকদের মধ্যে সমান সুযোগ নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ না করেন।
০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সৌদি প্রবাসীরা এখন বিদেশে থেকেও ভিসার মেয়াদ বাড়াতে পারবেন
-
মাকসুদর রহমান - আপডেট: ০২:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- 134
সর্বাধিক পঠিত




















