০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট: ০২:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • 148

গাজীপুর প্রতিনিধি : শফিকুল ইসলাম সিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। তবে শুক্রবার রাত ৮টার দিকে ওই নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতারা। পুলিশ জানায়, গতকাল ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে জামায়াতের ৫০-৬০ জন নেতাকর্মী এসে হোতাপাড়া এলাকায় জয়দেবপুর থানার সামনে এসে বিক্ষোভ মিছিল করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে কিছু লোকজন থানায় এসেছিলেন। তবে তাকে ছাড়া হয়নি। একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে তাকে। এদিকে জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী সাংবাদিকদের জানান, শফিকুল আমাদের সংগঠনের লোক। শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত ও অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল সিকদারের নাম রয়েছে।

পরিকল্পিত যৌথ অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করব: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

আপডেট: ০২:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫