গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস নামের কারখানায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর থেকে তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত




















