মুহাম্মদ এরশাদুল হক, ইউএই থেকে : দুবাই মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস কোর্সে কৃতিত্বপূর্ণ ফলাফল করে সম্মান বয়ে এনেছেন রাবিয়া সুলতানা (শিমু) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুবাই ট্রেড সেন্টারের জাবিল হলে ইউনিভারসিটির পক্ষ থেকে (এমবিবিএস) মেডিসিন তাকে এবং তার সঙ্গে আরো কৃতিত্বপূর্ণ ফলাফলকারীদের অ্যাওয়ার্ড দেয়া হয়। এ ইউনিভার্সিটি থেকে সাফল্য অর্জনকারীদের মধ্যে এক্সিলেন্ট (আরবিতে ইমতিয়াজ) প্রথম সারির ১২ জনের মধ্যে তিনি একজন। শিমু অল্প বয়সে তার বাবাকে হারান। এদিকে শিমুর অসাধারণ ফলাফল অর্জনে তাকে অ্যাওয়ার্ড দেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন শিমুর পরিবার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সহধর্মিনী।
০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















