০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অলংকারের বিটেক মোড়ে ট্রাকচাপায় গার্মেন্ট কর্মী নিহত, আহত ৪

  • আপডেট: ১২:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • 198

চট্টগ্রাম প্রতিবেদক : নগরের অলংকার বিটেক মোড়ে ট্রাকচাপায় এক নারী গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই নারীর নাম মোছাম্মৎ ঝুমুর। তিনি ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। পাহাড়তলী থানাধীন ফইল্ল্যাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন নামের এক যুবক বলেন, উল্টোদিক থেকে আসা চট্টমেট্রো-১১৪৬৮৬ নম্বরের একটি ট্রাক রাস্তায় ওই গার্মেন্ট কর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক বলেন, অলংকার মোড় থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজন নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বাধিক পঠিত

আজ শুক্রবার ১০ মহররম পবিত্র আশুরা

অলংকারের বিটেক মোড়ে ট্রাকচাপায় গার্মেন্ট কর্মী নিহত, আহত ৪

আপডেট: ১২:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪