০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতে লাগামহীনভাবে বাড়ছে স্বর্ণের দাম

মোহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতে লাগামহীনভাবে বেড়েই চলেছে স্বর্ণের দাম। এমন চড়া মূল্যের কারণে কমতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতে ক্রেতার সংখ্যা। ক্রেতা সংকরে কারণে এখন দুশচিন্তায় সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ ব্যবসায়ীরা। জানাগেছে, দাম আর গুণগত মানের কারণে স্বর্ণ-গহনা কিনতে অনেকের কাছেই পছন্দের নাম আরব আমিরাত। দেশটির অভিজাত শহরগুলোতে বেড়াতে গিয়েও স্বর্ণ কেনেন সৌখিন পর্যটকদের কেউ কেউ। তাই বছরজুড়ে ভিড় লেগে থাকে দোকানগুলোতে। তবে হঠাৎই দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার আনাগোনা। বাদ দিয়েছেন প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার চিন্তা। দুবাইয়ের স্বর্ণের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ দিরহামে ৩১৮.৫০ পয়সা বা টাকায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা বেশি মূল্যে কিনতে হচ্ছে। আগস্ট মাসে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২৯৭.৫০ দিরহাম, আর সেপ্টেম্বর এ দাম বেড়ে দাড়ায় ৩১৮.৫০ দিরহাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২৭২.৭৫ দিরহাম আর বর্তমানে দাম বেড়ে দাড়ায় ২৯৪.৭৫ দিরহাম। একই ভাবে বেড়েছে ২১ এবং ১৮ ক্যারেটের দামও। প্রবাসী ব্যবসায়ীদের দাবি, অস্বাভাবিক দামে আমিরাতের দোকানগুলোতে অন্তত ২০ শতাংশ কমেছে বেচা-বিক্রি। দুবাইয়ে স্বর্ণ ব্যবসায় যুক্ত তিনশোরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক এবং ভ্রমণ পিপাসু পর্যটকরাই সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ-গহনার বড় ক্রেতা।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আরব আমিরাতে লাগামহীনভাবে বাড়ছে স্বর্ণের দাম

আপডেট: ০১:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪