০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতের শারজাহতে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

  • আপডেট: ০৩:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • 164

আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মাত্র ২০ হাজার টাকার জন্য এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হামলায় জড়িতরা সবাই বাংলাদেশি। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার এ তথ্য জানায় শারজাহ পুলিশ। জানাগেছে, বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি মারামারির ঘটনার তথ্য আসে। ওই সময় তারা জানতে পারে, মারামারিতে একজন মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সবাই বাংলাদেশি। আর মারামারির ঘটনা ঘটেছে শারজাহর শিল্প এলাকায়। এরপর দ্রুত সময়ের মধ্যে টহল পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, মাত্র ৬০০ দিরহামের জন্য (প্রায় ২০ হাজার টাকা) সাতজন মিলে তিন ভাইকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করেছে। হামলাকারীরা এই তিন ভাইয়ের কাছে ২০ হাজার টাকা দাবি করেছিল। প্রথমে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর এটি সহিংস হামলায় রূপ নেয়। এতে এক ভাই মারা যান। আরেক ভাই গুরুতর আহত হন। তাঁকে আল কাসেমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ছয় ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত কারণও উদ্ঘাটন করতে সমর্থ হয়। শারজাহ পুলিশ জেনারেল কমান্ড জানিয়েছেন, যদি কারও মধ্যে অর্থনৈতিকসহ যেকোনো ধরনের দ্বন্দ্ব থাকে, তাহলে সেটি আইনি উপায়ে সমাধান করতে হবে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আরব আমিরাতের শারজাহতে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

আপডেট: ০৩:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪