০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের সমর্থনে দুবাইয়ে আটক বাংলাদেশীদের জন্য আইনজীবী নিয়োগ

  • আপডেট: ০২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 230

মুহাম্মদ এরশাদুল হক, দুবাই থেকে : বাংলাদেশে আন্দোলনের সময় দুবাইয়ে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। আটক বাংলাদেশীদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল ১২ আগস্ট সোমবার সংযুক্ত আরব-আমিরাতের মিশন প্রধান মুহাম্মদ মিযানুর রহমান স্বাক্ষরিত এক নোটিসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। মিশন প্রধানের স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে যে দুবাইয়ের বিক্ষোভে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশীকে মুক্ত করতে আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। এ ৫৭ জনের বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এদিকে বাংলাদেশ সরকারের আইনজীবী নিয়োগের আগে এই শ্রমিকদের আইনি সহায়তা দেয়া শুরু করেছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট (ফ্লাড)। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে ফ্লাডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে ফ্লাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম বলেন, দুবাইয়ে আটককৃত শ্রমিকদের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না। এ শ্রমিকদের মুক্ত করার জন্য আমাদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত কনসালটেন্ট অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ল ফার্মের সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে। এ যোগাযোগের পাশাপাশি ফ্লাডের পক্ষ থেকে সলিডারিটি সেন্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জেনেভায় অবস্থিত হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে। তিনি বিবৃতিতে বলেন, বিক্ষোভ করা বাংলাদেশী শ্রমিকদের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে। সে সময় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি। তবে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে শ্রমিকদের সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস অগ্রাধিকারের ভিত্তিতে এ বিষয়ে কাজ করছেন।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আন্দোলনের সমর্থনে দুবাইয়ে আটক বাংলাদেশীদের জন্য আইনজীবী নিয়োগ

আপডেট: ০২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪