১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে বিক্ষোভকারীদের ধাওয়া দিলেন আওয়ামী লীগ

  • আপডেট: ০১:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 290

মিশু দাশ : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ ৪ আগষ্ঠ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সড়কের রাপা প্লাজা ভবনের পাশে কিছু বিক্ষোভকারী বেলা ১১টার দিকে এসে দাঁড়ান। অন্যদিকে কিছুটা দূরে আসাদগেটের দিকের সড়কে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিক্ষোভকারীরা ছোটাছুটি শুরু করেন। বিক্ষোভকারীদের দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তেড়ে আসতে দেখা যায়। তাঁরা বিক্ষোভকারীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা ২৭ নম্বর সড়কের মাঝামাঝি চলে যান। এসময় লীগের নেতা-কর্মীরা বাংলাদেশ আই হসপিটালের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেয়। আজ ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে ১০ হাজার

ধানমন্ডিতে বিক্ষোভকারীদের ধাওয়া দিলেন আওয়ামী লীগ

আপডেট: ০১:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪