০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর

  • আপডেট: ০৩:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 178

মুহাম্মদ এরশাদুল হক, দুবাই থেকে : সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীরা পাচ্ছেন বৈধতার সুযোগ। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ, কাসটমস এন্ড পর্ট সিকিউরিটি (আই, সি, পি) স্থানীয় গণমাধ্যমে এ ঘোষণা দেয়। দফতর জানায়, যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ১ সেপ্টেম্বর থেকে দুই মাস ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন। অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। উল্লেখ্য, আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

দুবাইয়ে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর

আপডেট: ০৩:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪