আব্দুর রহমান মানিক: ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ চার মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ ৭ জুলাই রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঢাকা উত্তর-দক্ষিণ মহানগরে বিএনপির নতুন কমিটি ঘোষণা
-
আব্দুর রহমান মানিক - আপডেট: ০২:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- 328
সর্বাধিক পঠিত



















