০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশা খালে, নিহত ৪

  • আপডেট: ০২:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • 189

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও অটোরিকশাটি খালে পড়ে যায়। নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০), লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫) এছাড়া আরও একজনের পরিচয় জানা যায়নি।

৪ মে শনিবার ভোরে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সড়ক থেকে ১৫ ফিট নিচে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এতে সিএনজি চালকসহ চারজন নিহত হন। এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ এখনও খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সর্বাধিক পঠিত

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশা খালে, নিহত ৪

আপডেট: ০২:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪