মিশু দাশঃ রাজধানীর হাতিরপুলে রাজ কমপ্লেক্স নামে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। ১৪ মার্চ বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক আগুন লাগা ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা ৬টা চার মিনিটে আগুন লাগার সংবাদ পাই। রাত ৮ টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপণের পর আমরা এ নিয়ে কাজ করবো। ১৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। এই কর্মকর্তা আরও বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। ভবনটির নাম রাজ কমপ্লেক্স। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ভেতরের দিকে আগুন লাগে।
১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















