০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশী শ্রমিকদের ভিসা পদ্ধতি সহজ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

মুহাম্মদ এরশাদুল হক, দুবাই থেকে: সংযুক্ত আরব আমিরাত সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আমিরাতের সকল ট্রেডে সকল শ্রেণির বাংলাদেশী শ্রমিকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের অনুরোধ জানিয়েছেন।

তিনি আজ ৮ মার্চ শুক্রবার আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড. আব্দুল রহমান আল আওয়ারের সাথে বৈঠককালে এ আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী হাছান ইউএই’র সবগুলো আমিরাতের সকল ট্রেডে সকল শ্রেণির বাংলাদেশী শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করা, ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিয়োগকর্তার কাছ থেকে অন্য নিয়োগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের অনুরোধ জানান। আমিরাতের মানবসম্পদমন্ত্রী বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা নেই জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তি-চালিত চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে।

তিনি সংযুক্ত আরব আমিরাতের কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা প্রক্রিয়ায় এআই ও সম্পর্কিত সফটওয়্যার ব্যবহার সম্পর্কে অবহিত করেন এবং চাকরি প্রার্থীদের দক্ষতা যাচাই পদ্ধতি তুলে ধরেন। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী হাছান আমিরাত-গামী কর্মীবাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে জানান এবং সেখানকার চাকরির বাজারের চাহিদা অনুসারে বাংলাদেশী কর্মীদের প্রস্তুত করতে সংযুক্ত আরব আমিরাতের ভাষা প্রশিক্ষক নিয়োগের কথা জানান।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া শাখার মহাপরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

বাংলাদেশী শ্রমিকদের ভিসা পদ্ধতি সহজ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

আপডেট: ০৮:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪