০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের চাঁদপুরের দম্পতি নিহত

  • আপডেট: ০৩:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • 185

সূর্যোদয় ডেস্ক: আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। নিউইয়র্কের কুইন্স এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশ সময় গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে।

জানাগেছে, ঘটনার রাতে এঞ্জেল-সাথী দম্পতির ১১ বছরের মেয়ে রাইদাকে সঙ্গে নিয়ে গাড়িযোগে বের হন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির আরেকটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে শিশু রাইদা বেঁচে গেলেও ঘটনাস্থলে প্রাণ হারান এঞ্জেল (৫৫) ও তার সহধর্মিণী সাথী (৩৫) । নিউইয়র্ক পুলিশ বাহিনীতে মালামাল সরবরাহ কাজের ঠিকাদার ছিলেন হাফিজ আহমেদ এঞ্জেল। তার বড় ছেলে সেখানে পুলিশ কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা গেছে, এঞ্জেলের বাবা শামছুল হক মুন্সি ১৯৯১ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা যান। পরে ১৯৯৬ সালে পরিবারের সদস্যদের সবাইকে সেখানে নিয়ে যান তিনি। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের তাদের পৈতৃক বাড়ি।

বাংলাদেশ সময় আজ ১১ ফেব্রুয়ারি রোববার সকালে আমেরিকার নিউইয়র্কে এঞ্জেল-সাথী দম্পতিকে দাফন কাজ সম্পন্ন করা হয়।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের চাঁদপুরের দম্পতি নিহত

আপডেট: ০৩:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪