সূর্যোদয় রিপোর্ট: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়িতে নৌকা বঞ্চিত প্রার্থীরা নির্বাচনের মাঠে রয়েছে। জানা গেছে, চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীনেতা এইচ এম আবু তৈয়ব তরমুজ প্রতীক ও ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। তাদের কর্মী সমর্থকরা ইতোমধ্যে প্রচার করছেন থাবা দিয়ে নৌকাকে উঠিয়ে নিয়ে নির্বাচনে বিজয় লাভ করবেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নৌকা পেয়েছেন প্রয়াত রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাতুল আনোয়ার সনি। এখানে তাকে পরীক্ষায় নামতে হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগনেতা উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে। এ আসনে তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (ফুলের মালা) থাকলেও নৌকা না পাওয়ায় তেমন কোনো প্রভাব বিস্তারের শঙ্কা নেই ভোটারদের মাঝে। চট্টগ্রাম-২ আসনটিতে দলীয় প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে মনোনয়ন দিলেও সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হতে জোড় তৎপরতা চালাচ্ছেন আওয়ামীনেতা এইচ এম আবু তৈয়ব। তরমুজ-ফুলের মালা মিলিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি রয়েছেন টেনশনে। সুত্র জানায়, আসনটিতে স্থানীয় আওয়ামী লীগের দাবী মূল্যায়ন করে দলীয় প্রার্থী দিলেও স্বতন্ত্র প্রার্থী থাকায় স্থানীয় আওয়ামীলীগ আছেন বিপদে। এখানে মূলত স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলায় চেয়ারম্যান আওয়ামী লীগনেতা এইচ এম আবু তৈয়বের তরমুজ প্রতীকের সাথে আওয়ামী লীগের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে কঠোর লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। ফলে এখানে খাদিজাতুল আনোয়ার সনির নৌকার ফারা কেটে গেছে এমনটি ভাববার কোনো সুযোগ নেই। তবে স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলায় চেয়ারম্যান আওয়ামী লীগনেতা এইচ এম আবু তৈয়বের তরমুজ প্রতীকের কারণে কঠিন তোপের মুখে ফেলবে ফুলের মালা প্রতীকের প্রার্থী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীকেও। সাধারণ ভোটররা জানান, সামাজিক এবং মানবিক নানা উদ্যোগের জন্য সাবেক জনপ্রিয় সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাতুল আনোয়ার সনি জনসাধারণের কাছে তুমুল জনপ্রিয় একজন সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে পরিচিতি অর্জন করেছেন। খাদিজাতুল আনোয়ার সনি সহজে উৎড়ে যাবেন এমনটা ভাবার কোনো সুযোগ নেই।
০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















