০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ট্রাক, অটোরিকশা ও পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

  • আপডেট: ০১:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • 174

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রাক, অটোরিকশা ও পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ ২৫ অক্টোবর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে খড়ি বহনকারী একটি পাওয়ার টিলার, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহতরা হলেন, অটোরিকশারচালক রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) ও অটোরিকশার যাত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রতিক্রয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত

উত্তর বাড্ডায় নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় ঝরল প্রাণ দুই শিশুর

ঈশ্বরদীতে ট্রাক, অটোরিকশা ও পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আপডেট: ০১:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩