সূর্যোদয় প্রতিবেদক : নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্যের চাপ থেকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল পৌনে ১১টায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এদিকে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনকে কেন্দ্র করে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি (T&T) মাঠে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে কড়াইল বস্তি ও এর আশপাশের এলাকার হাজারো মানুষ ভোর থেকেই দলে দলে মাঠে জড়ো হচ্ছেন। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ইশতেহারে অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘ফ্যামিলি কার্ড’। এ কার্ডের মাধ্যমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো সরকার ভর্তুকি মূল্যে নিয়মিত চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ক্ষেত্রবিশেষে চিকিৎসা ও শিক্ষা সহায়তা পাবে। প্রথম ধাপে আজ ঢাকা মহানগরীসহ দেশের নির্দিষ্ট কয়েকটি এলাকায় এ কার্ড বিতরণ শুরু হয়। পরে পর্যায়ক্রমে সারাদেশের যোগ্য পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে। সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এরপর সকাল পৌনে ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে কয়েকজন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির সূচনা করেন।ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের মন্ত্রিসভার একাধিক সিনিয়র সদস্য, বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। ফ্যামিলি কার্ডের এ উদ্যোগকে বর্তমান সরকারের অন্যতম বড় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।
০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:



















