০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাংসদ মহিউদ্দিন বাচ্চুর শ্রদ্ধা নিবেদন

  • আপডেট: ০৬:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • 151

সূর্যোদয় প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সম্প্রতি উপ-নির্বাচনে চট্টগ্রাম-১০ থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু। ৮ আগষ্ঠ মঙ্গলবার তিনি জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় দৈনিক সূর্যোদয় এর প্রধান সম্পাদক সহীদুল ইসলাম শামীম, চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি নূরুল আনোয়ার, সাবেক যুবলীগনেতা সাখাওয়াত হোসেন স্বপন, ৮ নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.আবুল বশর প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সাংসদ মহিউদ্দিন বাচ্চুর শ্রদ্ধা নিবেদন

আপডেট: ০৬:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩