০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারী থেকে লোহাগাড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট: ০৭:২৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • 150

চট্টগ্রাম ব্যুরো : লোহাগাড়া থানার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ জুন শুক্রবার রাত দশটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আয়ুব আলী (৭০) আমিরাবাদ আমির খান চৌধুরী পাড়ার মৃত এয়াকুব মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২০০১ সালের নভেম্বর মাসে জমি নিয়ে বিরোধের জের ধরে আমিরাবাদ ইউনিয়নের আমিরখান চৌধুরীপাড়া এলাকায় মাহমুদুল হককে হত্যা করা হয়।

২০০২ সালের মার্চে মাহমুদুল হকের বড় ভাই ব্যবসায়ী জানে আলমকেও কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। জানে আলম তার ছোট ভাই মাহমুদুল হক হত্যা মামলার সাক্ষী ছিলেন। আয়ুব আলী ওই দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। ২০০৭ সালে জানে আলম হত্যা মামলায় পলাতক আয়ুব আলীসহ ১২ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেন আদালত। পরে হাইকোর্টে আয়ুব আলীসহ ১০ জনের ফাঁসির রায় বহাল রাখা হয়। ২১ বছর পলাতক থাকার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ বলেন, আয়ুব আলীকে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ ১৭ জুন শনিবার আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

হাটহাজারী থেকে লোহাগাড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট: ০৭:২৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩