চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
১৬ জুন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মইজ্জ্যার টেকে নতুন ব্রীজে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম নগরের মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে। কক্সবাজার থেকে আসা একটি বাসে এসব স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।




















