০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ বছর পর চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট: ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • 1167

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২৪ মে বুধবার নগরের বায়েজিদ বোস্তামী থানার বিআরটিসি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার শৈলকাঠি গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।

র‌্যাব জানায়, ভুক্তভোগী মো. সবুর এবং দণ্ড প্রাপ্ত আসামি শাহাবুদ্দিন আনোয়ারার শোলাকাটা গ্রামের একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। ১৯৯০ সালের ২১ মার্চ সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন সবুরকে পেরেকযুক্ত কাঠের লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সবুরকে স্থানীয়রা হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সবুর মৃত্যুবরণ করেন।

ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন শাহাবুদ্দিন। ২০০৭ সালের ২৬ জুলাই পলাতক অবস্থায় শাহাবুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।
চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, দীর্ঘশ্বাস প্রায় ৩৩ বছর পলাতক আসামি শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

সর্বাধিক পঠিত

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

৩৩ বছর পর চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট: ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩