চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারার কামরুজ্জামান কমল চুরি মামলার আসামী হয়ে নিজেকে ছাত্রলীগনেতা দাবী করে দাঁতমারায় গনশুনানীর ব্যানার সেটেছেন। জানা গেছে, তার বিরুদ্ধে ভূজপুর থানায় চুরির মামলাসহ একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, এই কামরুজ্জামান কমল চট্টগ্রাম কলেজে লেখাপড়া করত। সে সুবাধে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের নেতাদের সাথে তার পরিচয় ছিলো। কিন্তু কামরুজ্জামান কমল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় নিজেকে চট্টগ্রাম কলেজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে স্থানীয় রাজনীতিবিদদের বিভ্রান্ত করে যাচ্ছেন। এব্যাপারে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম দৈনিক সূর্যোদয়কে বলেন, কামরুজ্জামান কমল নামে আমাদের কোন ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন না। শুনেছি ফটিকছড়ি উপজেলায় কামরুজ্জামান কমল নামে এক ব্যক্তি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন দলীয় সূযোগ সুবিধা আদায় করছে। সুত্র জানায় কামরুজ্জামান কমল মোটর সাইকেল চুরির মামলার অন্যতম আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















