সূর্যোদয় প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে আজ মঙ্গলবার (২৫ মঙ্গলবার) বিকেল ৪টায় বসছে ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৪তম আসর। অনুষ্ঠানের উদ্বোধন করবেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। এদিকে জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে লালদীঘি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নিয়মিত টহলের পাশাপাশি লালদীঘি ও আশপাশের সাত পয়েন্টে দুই শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকছে সাদা পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা। উল্লেখ্য চট্টগ্রাম নগরীর বদরপাতি এলাকার সওদাগর আবদুল জব্বার ১৯০৯ সালে বলী খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ব্যতিক্রমধর্মী এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আবদুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















