০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না ৩ দিন

  • আপডেট: ১১:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • 3191

সূর্যোদয় প্রতিবেদক : নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় আগামী রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টা পাইপলাইনে জরুরি সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১৯ এপ্রিল বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় গ্যাস বন্ধ থাকা এলাকাগুলো হলো: লক্ষণখোলা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সব শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজ।
এছাড়াও একই সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ ও জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্যাস সরবরাহ বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান

ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না ৩ দিন

আপডেট: ১১:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩