সূর্যোদয় প্রতিবেদক : তরমুজ খাওয়ানোর কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শিশুকে ধর্ষণ করেন ফটিকছড়ি থানার গোয়াছ এলাকার মৃত রজব আলীর ছেলে খাজা মিয়া। র্যাব জানায়, ভুক্তভোগী কন্যাশিশু গত ৪ এপ্রিল দুপুর ১২টার দিকে তার বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তরমুজ খাওয়ানোর কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় খাজা মিয়া। পরে দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ করেন খাজা মিয়া। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত খাজা মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে মাঠে নামে র্যাব। অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফটিকছড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষণ দায়ে বৃদ্ধ গ্রেপ্তার
সর্বাধিক পঠিত





















