সূর্যোদয় প্রতিবেদক : হজযাত্রী নিবন্ধনের সময় ষষ্ঠবারের মতো আবারো বাড়ানো হয়েছে। কোটা পূরণ না হওয়ায় বাড়ানো সময় অনুযায়ী আগামী ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে। সোমবার (২৭ মার্চ) নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধের সময় আজ ২৭ মার্চ রোববার শেষ হওয়ার কথা ছিল। গত ৮ ফেব্রুয়ারী হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রæয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া পাওয়ায় পরে সময় আরও পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। পর আরও কয়েক ধাপে হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে ২৭ মার্চ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়। আজ নতুন করে সময় বাড়িয়ে ৩০ মার্চ করা হয়েছে।
০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















